০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:১৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


হেফাজতের ঢাকা মহানগরে সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৪
হেফাজতের ঢাকা মহানগরে সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা


হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ঘোষিত হেফাজতের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে।

শনিবার বাদ জোহর রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় হেফাজতের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ এই নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেম সমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালভাবে প্রত্যাখ্যান করছি। পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী কিছু কন্টেন্ট এখনো বিদ্যমান। সেই কারণে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে বিজ্ঞ আলেমের উপস্থিতি অপরিহার্য।


শেয়ার করুন