১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


প্রফেসর আলী রীয়াজকে দেয়া হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
প্রফেসর আলী রীয়াজকে দেয়া হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব প্রফেসর আলী রিয়াজ/ফাইল ছবি


অধ্যাপক আলী রীয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।  মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক সংস্কার অধিশাখার যুগ্মসচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত আজ এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করেছিলেন।   


আজ সংবিধান সংস্কার কমিশন প্রধানের নাম পরিবর্তন করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন এবং কমিশন প্রধানগণের নাম ঘোষণা করেন। সে পরিপ্রেক্ষিতে সরকার ৬ টি কমিশন গঠন করেছিল এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক এর নাম উল্লেখ করা হয়েছিল।’


এতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক-এর পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজ-এর নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেছেন। এমতাবস্থায়, অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


রাষ্ট্রবিজ্ঞানী  আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক,আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট। সূত্র; বাসস।

শেয়ার করুন