০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৪
বাসায় ফিরেছেন খালেদা জিয়া


হৃদপিন্ডে ‘পেসমেকার’ বসানোর পর বিকালে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামে বিকাল সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছে। আলহামদুলিল্লাহ  বাসায় ফিরছেন।”

‘‘ বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষনে উনার নিয়মিত চিকিৎসা চলবে।”

এভারকেয়ার হাসপাতালে থেকে বিকাল সাড়ে ৫টায় ছোট ভাইয়ের প্রাইভেট কারে ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এভারকেয়ার হাসপাতাল নেতা-কর্মীরা তার গাড়িকে কর্ডন করে ফিরোজার বাসায় নিয়ে আসে।

গত ২২ জুন গভীর রাতে ‘হঠা অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে(সিসিইউ)ভর্তি করা হয়। রাত থেকে কয়েক মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃদপিন্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সেদিন বিকালেই এই পেসমেকার সফলভাবে বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিইউ‘র সকল সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।



শেয়ার করুন