০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তীতে নানা কর্মসূচি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২৪
আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তীতে নানা কর্মসূচি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ


২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তী উদযাপনের কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে গত চার টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তবচিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতাকর্মীগণকে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি উদযাপন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 

গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদেরকে চিহ্নিত করার উদাত্ত আহ্বান জানানো হবে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি। এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাহ্ণ ৫টায় শোভাযাত্রা বের হবে। তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে। সর্বস্তরের প্রবাসীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, অন্যতম সহসভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম এবং মাসুদুল হাসান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান ও সাইফুল ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে ২২ জুন সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল)। সেটিও নবান্ন পার্টি হলেই হবে বলে ইতিমধ্যেই ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির সমন্বয় ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, উপদেষ্টা ড. প্রদীপ কর এবং অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।

শেয়ার করুন