১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মো: রায়হানকে গুয়ান্তানামো বেতে স্থানান্তরের আশঙ্কা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
মো: রায়হানকে গুয়ান্তানামো বেতে স্থানান্তরের আশঙ্কা গুয়ানতানামো বে কারাগারে স্থাপন তাঁবু


বাংলাদেশি নাগরিক মোহাম্মদ (এমডি) রায়হান ২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। রায়হান দাবি করেছেন, তিনি বাংলাদেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য হওয়ার কারণে জীবন এবং নিরাপত্তার জন্য হুমকির মুখে পড়েছেন। এ কারণে তাকে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করতে প্রণোদিত করেছে। মোহাম্মদ রায়হান তার ঘোষণাপত্রে জানান, তিনি বর্তমানে অ্যারিজোনার ফ্লোরেন্স কারেকশনাল সেন্টারে আছেন। তার আশ্রয় আবেদন প্রথমে ২ ডিসেম্বর, ২০২৪ তারিখে একজন আশ্রয় কর্মকর্তা প্রত্যাখ্যান করেছিলেন, এবং পরে ১৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে অভিবাসন বিচারক আশ্রয় কর্মকর্তার সেই সিদ্ধান্তকে সমর্থন করেন। তবে রায়হান তার বিশ্বাসের প্রতি দৃঢ় থাকেন যে, তাকে যথাযথ আইনগত সহায়তা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এবং তিনি আশঙ্কা করছেন তাকে গুয়াতানামো বেতে পাঠানো হতে পারে। যদিও রায়হান বিচারককে লিখিতভাবে তা জানিয়েছেন।

রায়হান আবেদনে আরও বলেন, তিনি শোনেছেন যে, যুক্তরাষ্ট্র সরকার নাকি এমন ব্যক্তিদের গুয়ান্তানামো বে, কিউবার বন্দী শিবিরে স্থানান্তরিত করছে, যাদের বিরুদ্ধে কোন অপরাধের প্রমাণ ছাড়াই সন্দেহ করা হচ্ছে। এই খবর শুনে রায়হান গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে, গুয়ান্তানামো বে-তে স্থানান্তরিত হলে তার নিরাপত্তা এবং শারীরিক মঙ্গল নিশ্চিতভাবে হুমকির মধ্যে পড়বে।

রায়হান তার ঘোষণাপত্রে উল্লেখ করেন, আমি গুয়ান্তানামো বে-তে স্থানান্তরিত হতে চাই না। গুয়ান্তানামোতে বন্দীদের আইনজীবীর সাহায্য কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে না। এই স্থানান্তর আমার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আমি আইনগত সহায়তা চাই, যাতে আমার মুক্তির সুযোগ পাওয়া যায় এবং আমার অভিবাসন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যথাযথ পরামর্শ পেতে পারি।

শেয়ার করুন