০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৩১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


গর্ভপাত সম্পর্কিত রায় উগ্রপন্থী সহিংসতা বাড়াতে পারে বলে সতর্ক করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
গর্ভপাত সম্পর্কিত রায় উগ্রপন্থী সহিংসতা বাড়াতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট


যুক্তরাষ্ট্রে গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে বাতিল করে সুপ্রিম কোর্টের একটি খসড়া মতামত ফাঁস হওয়ার ঘটনাটি কর্মকর্তা এবং অন্যদের বিরুদ্ধে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং চরমপন্থী সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সরকারের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজের অফিস অব ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস থেকে স্থানীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশিত একটি মেমোতে বলা হয়েছে, গর্ভপাত বিষয়ে উভয়পে থাকা মানুষ বা উত্তেজনাকে কাজে লাগাতে চাওয়া অন্য ধরনের উগ্রবাদীরা সহিংসতার ঘটনা ঘটাতে পারে। গত ১৩ মে তারিখের একটি মেমো বার্তা সংস্থা এপির হাতে পৌঁছেছে। মেমোতে বেআইনি কার্যকলাপ এবং প্রতিবাদের তীব্র কিন্তু আইনি বহিঃপ্রকাশের মধ্যে পার্থক্য করার চেষ্টার কথা বলা হয়েছে। ফলাফল নির্বিশেষে এই গ্রীষ্মে সুপ্রিম কোর্ট তার মেয়াদের শেষে যখন রায় ঘোষণা করবে, তখন শুধু আইনসম্মত প্রতিবাদই নিশ্চিত করা হবে।

এই মাসে ফাঁস হওয়া কোর্টের মতামতের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতি, কংগ্রেসের সদস্য এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি পাদ্রী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হুমকি প্রদানের হার ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ পেয়েছে বলে মেমোতে বলা হয়েছে।

শেয়ার করুন