১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার দোয়া পরিচালনা করছেন মাওলানা বিল্লাহ


বাংলাদেশী কম্যুনিটির অন্যতম বৃহৎ হোম কেয়ার প্রতিষ্ঠান ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার। কম্যুনিটিতে সেবা দিয়ে এই প্রতিষ্ঠান কম্যুনিটিতে সুনাম অর্জন করেছেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকদের সম্মানে এবং অফিস সম্প্রসারণ উপলক্ষে গত ১ এপ্রিল এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বলেন, আমার অফিসের এটি নতুন সম্প্রসারণ। এটির উদ্বোধন, আমার অফিসের কমকর্তা এবং নিউইয়র্কের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে ইফতার করার ইচ্ছায় আজকের আয়োজন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনী মানুষের জুলুম করছে, অন্যায় করছে। এই রমজানের মধ্যে ফিলিস্তিনী মানুষকে হত্যা করা হচ্ছে। এই যুদ্ধ বন্ধে আমাদের সোচ্চার হতে হবে।

ইফতার মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, প্রতিষ্ঠানের কর্মচারী এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়সহ সারা বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন সানিসাইড মসজিদের ইমাম মাওলানা সাইদ মোতায়াক্কিল রাব্বানী। ইফতারে বাসা থেকে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন