১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কারিকুলামে বিকৃত ধ্যানধারণা অন্তর্ভুক্তিতে অভিভাবকরা দুশ্চিন্তায় : চরমোনাই পীর
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
কারিকুলামে বিকৃত ধ্যানধারণা অন্তর্ভুক্তিতে অভিভাবকরা দুশ্চিন্তায় : চরমোনাই পীর বক্তব্য রাখছেন চরমোনাইর পীর


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ও লিঙ্গবিকৃতির মতো জঘন্য পশ্চিমা কুসংস্কারগুলো প্রোমোট করছে। শিক্ষা কারিকুলামে ‘শরিফ থেকে শরিফা’র মতো বিকৃত ধ্যানধারণা অন্তর্ভুক্ত করা নিয়ে সন্তানদের অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। তিনি কুরআন নাজিলের মাসে শিক্ষার সকলস্তরে ইসলামী ও কুরআনী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। 

গত ১২ মার্চ মঙ্গলবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসায় ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের প্রথমদিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। এতে পীর সাহেব চরমোনাই ছাড়াও চরমোনাই দরবারের খলিফাগণ বিশেষ বয়ান করে থাকেন। তিনি আরও বলেন, এই রমজান মাস পাওয়ার পরও যারা নিজের গুনাহ মাফ করিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, তাদেরকে আল্লাহর হাবীব সা. অভিশপ্ত করেছেন। তিনি বলেন, তাকওয়ার গুনে গুনান্বিত হয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি বলেন, উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করে পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মুখে টিকে থাকার জন্যে যে মানসিকতার প্রয়োজন, সিয়ামের সাধনার মধ্যেই তা অর্জিত হয়। 

ইসলামী আন্দোলনের আমীর অত্যন্ত উদ্বেগ ও উৎকন্ঠার সাথে বলেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গালা নাইট’ নামে ছাত্র-ছাত্রীদের অশ্লীল নাচের একটি ভিডিও ভাইরাল হলে তীব্র সমালোচনার জন্ম দেয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় পশ্চিমা সংস্কৃতির আমদানি করে দেশকে ভয়াবহ অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে।

শেয়ার করুন