বনভোজনে অংশগ্রহণকারীরা
আনন্দঘন পরিবেশে গত ৪ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের দিনে নিউইয়র্ক সিটি থেকে ৪২ মাইল দূরে ওয়েস্টচেষ্টার কাউন্টির ক্রোটনপয়েন্ট পার্কের প্যাভিলিয়নে। ছায়াঘেরা মনোরম পরিবেশে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও আনন্দমেলা- ২০২৬।
প্রচন্ড তাপদাহের মধ্যে ঠিক সকাল ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ খন্দকার মাসুদুর রহমান সোসাইটির সকল কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর সারাদিন খুলনাবাসী ও আগত অতিথিবৃন্দ নেচেগেয়ে, গল্পগুজবে এবং খেলাধুলার মাধ্যমে অনাবিল আনন্দ অবগাহন করে একটি সুন্দর দিন কাটিয়ে দেন। দিনব্যাপী এই উৎসবে ছিল সকলে চা-নাস্তার ব্যবস্থা, তরমুজ ও স্নাক্স , বাচ্চাদের জন্য জুস ও চিপস, দুপুরে ছিল সুস্বাদু মুখরোচক বাহারি খাবারের চমৎকার পরিবেশনা। খাবারের পর ডেজার্ট হিসাবে রসগোল্লা ও পায়েসে উপস্থিত অতিথিদের আকৃষ্ট করে। আর পড়ন্ত বিকেলে ছিল ঝালমুড়ির ব্যবস্থা। এছাড়াও অতিথিদের বিনোদনের জন্য ছিল নিউইয়র্কের স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।
বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অন্যতম পৃষ্ঠপোষক, র্যাফেল ড্রর প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিটের স্পন্সর, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি এ বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর বর্তমান কোষাধ্যক্ষ ও আসন্ন নির্বাচনেও কোষাধ্যক্ষ পদপ্রার্থী মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট কাজী তোফায়েল ইসলাম, সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য কাজী আজম, ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল বাছির প্রমুখ। সন্ধ্যা ঘনিয়ে আসলে রাফেল ড্র এর পর সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন বনভোজনে উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।
এবারের বনভোজন আয়োজনে আহ্বায়ক ছিলেন ইসমত জাহান পলি, সদস্য সচিব এম এ মুরাদ হোসেইন ও প্রধান সমন্বয়কারী শেখ আল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: শাহ নেওয়াজ, হোসনে বানু, পারভীন সুলতানা রত্না, মুরারী মোহন দাস, সৈয়দ এনায়েত আলী, শেখ নওশাদ আখতার, শাহীনুর হোসেন, ঈদ ই আমিন, শামছুদ্দিন নান্টু, শেখ ফারুকুল ইসলাম, শেখ কামাল হোসেন, শেখ হাসান আলী, শেখ আনোয়ার হোসেন শেখ সবুর, মো: আনারুল হক, মাহবুবর রহমান, জাবেদ ইকবাল, আরিফ শাহরিয়ার, মো: উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক হাওলাদার শাহীনুল ইসলাম।