০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৫৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


মিশিগানের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
মিশিগানের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী গ্রেফতার তায়াসুকা আমান ও গোলাম চৌধুরী


গত ২৫ মার্চ মিশিগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সাজুর মেয়ে মোমো এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত তার ছেলে তামিম প্রাথমিক শেষে বাবার লাশের দেখাশুনার জন্য বাইরে রয়েছেন। মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশী তরুণ প্রজন্মের গাড়ি প্রতিযোগিতার কারণে সাজুর মর্মান্তিক মৃত্যু হয়। সেই অভিযোগে ওয়ারেন পুলিশ দুই বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের নাম তায়াসুকা আমান (২০) এবং আরেকজনের নাম গোলাম রহমান (২২)। তাদের বিরুদ্ধে রেকলেস প্রাইভিং-এর অভিযোগ তোলা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের ফেলনী করা হয়েছে এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের ফেলনী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। মাননীয় আদালত তাদের ৫০ হাজার ডলারে বেল মঞ্জুর করেছে। এখনো পর্যন্ত তাদের কোন আইনজীবী কোর্টে আসেননি। সেই সাথে মাননীয় আদালত তাদের পাসাপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে। তাদের মামলার পরবর্তী শুনানী আগামী ১৪ মার্চ।

শেয়ার করুন