০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:১৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ফরিদ সভাপতি, শরীফ সাধারণ সম্পাদক
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর নতুন কমিটি সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক শরীফ শিকদার


যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের জন্য গঠিত কমিটিতে ফরিদ খান সভাপতি এবং শরীফ শিকদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সংগঠনের বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। 

জানা গেছে, সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেস্টুরেন্টে গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল হাকিম এবং সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আনিস। সভায় আলোচনার ভিত্তিতে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কোষাধ্যক্ষ, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যথাক্রমে-মোহাম্মদ শাহজাহান, খালিদ মিঠু ও সামিনা খন্দকারকে মনোনীত করা হয়। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়। সবশেষে নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অর্ধশতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান। 

এর আগে সভায় সংগঠনের গত চার বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান এবং সর্বশেষ পরিস্থিতি আলোচনা করা হয়। এরপর নির্বাচন কমিশন নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন- কৃষিবিদ আব্দুর রহমান, খন্দকার আশিক শামীম, ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক, আওয়াল সিদ্দিকী, খন্দকার বদরুজ্জামান পিকলু ও আক্তারুজ্জামান হ্যাপি।

শেয়ার করুন