১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:৩১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউইয়র্কে বিরোধের জেরে স্টেশনে গুলি, নিহত ১
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
নিউইয়র্কে বিরোধের জেরে স্টেশনে গুলি, নিহত ১ সাবওয়ে স্টেশন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর একটি ব্যস্ততম সাবওয়ে স্টেশনে গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গত ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিউইয়র্কের ব্রঙ্কসের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় ৯ মাইল উত্তরে।

নিউইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগ গত ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জানায়, গুলির ঘটনায় ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিউইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।’ মাইকেল ক্যামপার জানান, নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ৩৪ বছর। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাননি তিনি।

যুক্তরাষ্ট্রে এমন গোলাগুলির ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে বন্দুকের সংখ্যা বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে বন্দুক রয়েছে।

শেয়ার করুন