০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৪
পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া


টানা পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘মেডিক্যাল বোর্ডর সিদ্ধান্তে ম্যাডাম বাসায় যাচ্ছেন। তবে তার চিকিতসা এখন বোর্ড বাসায় গিয়ে করবেন।”

গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত রয়েছে।

গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানকার বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড এর অধিনে বিএনপি চেয়ারপারসন চিকিতসাধীন ছিলেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভোগছেন।




শেয়ার করুন