০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


কংগ্রেসম্যান হেকিম ও জামাল সকাশে মহানগর বিএনপি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
কংগ্রেসম্যান হেকিম ও জামাল সকাশে মহানগর বিএনপি কংগ্রেসম্যানের সঙ্গে মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ


বাাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিউইয়র্ক মহানগর (উত্তর) কমিটির নেতৃবৃন্দ গত ২৫ ডিসেম্বর কুইন্সে ডেমোক্রেটিক পার্টির মাইনরিটি গ্রুপের নেতা কংগ্রেসম্যান হেকিম জাফরি ও কংগ্রেসম্যান জামাল বওম্যানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ দুই কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে বিরাজমান অগণতান্ত্রিক পরিবেশ ও পরিস্থিতি তুলে ধরে দলের একটি চিঠি তাদের কাছে হস্তান্তর করেন। 

এই সময় উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, যুগ্ম-আহ্বায়ক এ জি এম জাহাঙ্গীর হোসাইন, আনোয়ার জাহিদ ও আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত আলী। কংগ্রেসম্যান জামাল বওম্যান চিঠিটি গ্রহণ করে পরবর্তী সময়ে এর অগ্রগতি জানাবেন বলে তাদের অবহিত করেন এবং হেকিম জাফরির পক্ষে চিঠিটি গ্রহণ করেন তার ডাইরেক্টর অব অপারেশনস মেরি ফিগুরেয়া।

শেয়ার করুন