০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতে শেখ হাসিনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
হযরত শাহজালাল (রহ.) ও  শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতে শেখ হাসিনা


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সকালে এখানে পৌঁছান শেখ হাসিনা, প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ শ্লোগান এবং হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে মাজারে যাওয়ার পথে স্বাগত জানায়। বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। বাসস।

শেয়ার করুন