০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন শেরীফা কাদের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৩
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন শেরীফা কাদের


জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। আজ মঙ্গলবার পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে।


ইতিমধ্যে শেরীফা কাদের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা ১৮ থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তার প্রধান প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের উপ নির্বাচনে বিজয়ী ও বর্তমান সংসদ সদস্য হাবিব হাসান, এমপি।

শেয়ার করুন