১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৩৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিজয়ের মাসে পেনসিলভানিয়ায় বাংলাদেশ অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন
মোহাম্মদ উদ্দিন
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
বিজয়ের মাসে পেনসিলভানিয়ায় বাংলাদেশ অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন বাংলাদেশ অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচনে নেতৃবৃন্দ


বিজয়ের মাসে প্রবাসী বাংলাদেশীদের আরেকটি অর্জন। নিউইয়র্কসহ অন্যান্য স্টেটের পর এবার যুক্ত হলো ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্নে একটি রাস্তার নাম ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ করার মধ্য দিয়ে। গত ৩ ডিসেম্বর রোববার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে মিলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব নামফলক উন্মোচন করেন। উল্লেখ্য, পেনসিলভানিয়া স্টেটের মিলবোর্ন সিটির পাঁচ জন কাউন্সিলম্যানের সবাই বাংলাদেশি এবং ট্যাক্স কালেক্টর, ডেপুটি ট্যাক্স কালেক্টরও বাংলাদেশি অর্থাৎ মেয়রসহ পুরো প্রশাসনেই বাংলাদেশিরা নির্বাচিত হয়েছেন। 

মিলবোর্নের এই সড়কটির নাম ছিল সেলার অ্যাভিনিউ। এখন তা পরিণত হলো ‘বাংলাদেশ অ্যাভিনিউ’তে। এ আনন্দ উদযাপনের দৃশ্য পরিস্ফুট হয় উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রে আসার সময় প্রায় সবাই বাসায় রান্না করা খাবার আনায়। পরবর্তী সময়ে তা সবাই ভাগাভাগি করে উপভোগ করেন সম্প্রীতির এক বন্ধনে। 

জনপ্রিয় কণ্ঠশিল্পী জলি দাসের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিকতায় মেয়র মাহবুবুল আলম তৈয়ব সিটির সব কাউন্সিলম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বহুজাতিক এ সমাজে বিজয়ের মাসে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ উদ্বোধনের পথ সুগম করার জন্যে। তিনি সামনের দিনগুলোতেও এলাকাবাসীর সমর্থন অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন। এ সময় পেনসিলভানিয়া স্টেট গভর্নরের প্রতিনিধি হিসেবে স্টেটের পলিসি অ্যান্ড প্ল্যানিং সেক্রেটারি আকবর হোসেন। মেয়র তৈয়বকে গভর্নরের বিশেষ সম্মাননা স্মারক হস্তান্তরকালে বলেন, একটি রাস্তার নামকরণের মধ্য দিয়ে মূলত বহুজাতিক এ সমাজে আমরা আরো বড়কিছু করতে পারবো যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। এই সড়কের নামকরণের মধ্য দিয়ে সেই অভিযাত্রা শুরু হলো। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট সিনেটর টিম কিয়ার্নি, আপার ডারবি সিটির মেয়র (নির্বাচিত) এডোয়ার্ড ব্রাউনন, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা কিউরি, সিটির কাউন্সিলম্যান (ইলেক্ট) মো. সালাহউদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ অন্যদের উদ্বোধনী মঞ্চে আহ্বান করে বিশেষভাবে সম্মান জানানো হয়। 

নামফলক উন্মোচনের আমেজে দেশের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান স্টেটে আরো অন্তত ছয়টি সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশের নামে।

শেয়ার করুন