১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:৫৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বুধবার অবরোধ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা দেশব্যাপী হরতাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
বুধবার অবরোধ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা দেশব্যাপী হরতাল


বিএনপি নতুন কর্মসূচি দিয়েছে। মুলত নতুন নয়, ধারাবাহিক কর্মসূচিটাই তারা রেখেছে অব্যাহত। এবার মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে ওই কর্মসূচি বিএনপির। এর আগের দিন বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন। 

 এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন