০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ফের টানা ৪৮ ঘন্টার অবরোধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৩
ফের টানা ৪৮ ঘন্টার অবরোধ


অবরোধ কর্মসূচি থেকে পিছু হটছে না বিএনপি। আবারও টানা ৪৮ ঘন্টার অবরোধ দিয়েছে বিএনপি। একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা শুক্রবার সকালে শেষ হবে। এরপর ২ দিন (শুক্রবার ও শনিবার) বিরতি দিয়ে আবারও ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। এতে বলা হয় আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দল। 

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তারাও আগামী রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানায়।


শেয়ার করুন