০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


মির্জা আব্বাসের খোজে বার বার বাসায় সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনী
নিরাপত্তাহীনতায় ভূগছেন আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
নিরাপত্তাহীনতায় ভূগছেন আফরোজা আব্বাস আফরোজা আব্বাস/ফাইল ছবি


স্বামী মির্জা আব্বাসের খোঁজে বার বার সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে সদস্যরা বাসায় অভিযান পরিচালনায় নিরাপত্তাহীনতায় ভূগছেন আফরোজা আব্বাস।

রোববার বেলা আড়াইটায় শাহজাহানপুরের বাসায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস গণমাধ্যমে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘ গভীর রাত সাড়ে তিনটার দিকে একবার আসছিলো, এখন আবার আসলো। আমি ভয় পাচ্ছি। কারণ ভয় পাই কেনো আমার বাসায় আগে একবার হামলা হয়েছিলো সাদাপোষাকে সদস্যরা জ্যাকেট পরা মানুষের হামলা করেছিলো। কেউ তো বলতে পারিনি করা এনারা… প্রশাসনের লোক কিনা যেমনটা ওই সময়ে হয়েছিলো।ওইরকম পোষাক পরে তখন যুব লীগ হামলা করেছিলো। এখন সেই ভয়টা পাচ্ছি। যেজন্য আপনাদের ডাকা যে যা কিছু আপনাদের সামনে হোক, অন্তত নিশ্চিন্ত হই সেই রকম হবে না।”

মির্জা আব্বাস বাসায় আছেন কিনা প্রশ্ন করা হলে তার সহধর্মিনী আফরোজা আব্বাস বলেন, ‘‘ গতকাল মহাসমাবেশের দিন সকাল বেলাই ওহ(মির্জা আব্বাস) তো বাসা থেকে যে গিয়েছে এরপর তো আর আসেনি।”

আপনি কি কোনো শঙ্কাবোধ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ এই কিছুক্ষন আগে গণমাধ্যমের খবরে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের নাম শুনলাম। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়ে্ছে।”

পায়ের চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো আফরোজা আব্বাস  হুইল চেয়ার চলাফেরা করেন। বাসার কলাপসিবল গেইটের ভেতর থেকে তিনি গণমাধ্যমর সাথে কথা বলেন।

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পদত্যাগের এক দফা দাবি মহাসমাবেশ হয়। সমাবেশ শুরুর দেড় ঘন্টার মধ্যে পুলিশ সমাবেশ পন্ড করে দেন। এই সমাবেশে সভাপতিত্ব করছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।



শেয়ার করুন