১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


এশিয়া কাপে তুখোড় দল ভারতের
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৩
এশিয়া কাপে তুখোড় দল ভারতের


ম্যাচ জয়ী বিশ্ব মানের খেলোয়াড়দের প্রাচুর্য এবং উদীয়মান খেলোয়াড়দের ছড়াছড়ি ভারতের। কাকে রেখে কাকে দলে ভেড়াবে দোটানায় ছিল নির্বাচকরা। পাকিস্তানের আয়োজনে কয়েকদিন পরেই শুরু হচ্ছে  ছয় জাতির এশিয়া কাপ। এর পর দেশের আঙিনায় বিশ্বকোপ। সকল ধরণের ফরম্যাটেই ফেবরিট ট্যাগ লাগানো থাকলেও বেশ কিছু দিন শিরোপা সোনার হরিণ টিম ইন্ডিয়ার কাছে। এবার কিন্তু সমূহ সুযোগ ভারতের। রোহিত শর্মাকে অধিনায়ক করেই ঘোষিত হয়েছে ভারত স্কোয়াড।  


ভারত দল : রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, স্রেস আয়ার ,সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা , শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি , মোহাম্মদ সিরাজ এবং প্র্যাডিশ কৃষ্ণা।


সাদা বলের ক্রিকেটে শুরু থেকে শেষ এতো প্রতিভাবান ,বহুদর্শী ব্যাটসম্যান , পেস ,স্পিন বলার সমাহার।  স্কোয়াড থেকে কাকে রেখে কাকে দিয়ে একাদশ সাজাবে? সঠিক সময়ে ম্যাচ ফিট হয়ে ফিরেছে স্রেস আয়ার এবং কে এল রাহুল। একই ভাবে ফিরে এসেছে এক্স ফ্যাক্টর জাসপ্রিত বুমরাহ।  রোহিত ,গিল, কোহলি, সূর্য কুমার ,স্রেস আয়ার ,রাহুল, হার্দিক ,জাদেজা দলে এতো ম্যাচ উইনিং ব্যাটসম্যান।  বুমরা ,সামি ,সিরাজ ,শার্দুল ঠাকুর ছাড়াও পেস অপসন আছে প্র্যাডিস কৃষ্ণা ,হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণের জন্য জাদেজার সঙ্গে আছে কুলদীপ ,আক্সার।  এই দলের মোকাবেলায় শুধু হয়তো চ্যালেঞ্জ করতে পারবে আরেক তুখোড় দল বাবর আজম শাহীন আফ্রিদির পাকিস্তান। বিশ্ব ক্রিকেট ২০২৩ শেষ সময় এসে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারত দলকে এশিয়া কাপেই তিনবার এবং বিশ্ব কাপে দুবার মুখ মুখী দেখতে পাবে।

এখন দেখতে হবে এসিসি আইসিসির তৈরী উইকেট গুলো কেমন হয় , বিতর্ক বিহীন আম্পয়ারিং হয় কিনা? আমার কিন্তু আশংকা বাংলাদেশ নিয়ে। নানা কারণে মানসিক চাপে থাকা সাকিব বাহিনী এশিয়া কাপে প্রাথমিক রাউন্ড উৎরাতে পারলেও ভারত ,পাকিস্তান ,শ্রীলংকার বিরুদ্ধে কেমন খেলবে? এ প্রশ্ন এখন থেকেই উঠতে শুরু করেছে।

শেয়ার করুন