০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:৩৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


নিউজিল্যান্ডকেও হারালো ভারত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৩
নিউজিল্যান্ডকেও হারালো ভারত পাচ উইকেট পাওয়ার পর সতীর্থদের ভালবাসায় সিক্ত সামি/ছবি সংগৃহীত


বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ভারত। আজ নিজেদের পঞ্চম ম্যাচে ভারত ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এটা নিউজিল্যান্ডের প্রথম হার। অপরদিকে এতে টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত থাকা ভারত ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল নিউজিল্যান্ড।   

এর আগে ড্যারিল মিচেলের ১৩০ রানের সুবাদে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে নেমে ৫৪ রানে ৫ উইকেট নেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। জবাবে বিরাট কোহলির ৯৫ রানের কল্যাণে ১২ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা হন সামি।



সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২৭৩/১০, ৫০ ওভার (মিচেল ১৩০, রবীন্দ্র ৭৫, সামি ৫/৫৪)। ভারত : ২৭৪/৬, ৪৮ ওভার (কোহলি ৯৫, রোহিত ৪৬, ফার্গুসন ২/৬৩)।
ফল : ভারত ৪ উইকেটে জয়ী।

শেয়ার করুন