০৩ জুন ২০২৬, বুধবার, ৬:১৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এনটেক এর সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২২
এনটেক এর সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি চুক্তি স্বাক্ষর শেষে এনটেক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা/ছবি সৌজন্য


দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গ্রাহকদের দ্রুত, নিরাপদ অনলাইন এবং প্রযুক্তিভিত্তিক উন্নত কোর ব্যাংকিং সেবা প্রদানের জন্য নাজিহার টেক লিমিটেড (এনটেক) এর সাথে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিদ্যমান কোর ব্যাংকিং সলিউশন Temenos T24 সফ্টওয়্যারের পরিষেবা পরিচালনার সুবিধা পাবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল, ২০২২) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বারিত হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মোঃ কামরুল ইসলাম চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নাজিহার টেক লিমিটেডের (নাজিহার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালক জনাব জিল্লুর রহমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিতে স্বার করেন।

সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, ডিএমডি শামীম আহমেদ, ডিএমডি হাসনে আলম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিএফও- তাপস চন্দ্র পাল এবং নাজিহার টেক লিমিটেডের পরিচালক মেজবাউর রহমান, পরিচালক মোঃ মশিউর রহমান, পরিচালক ও সিটিও চৌধুরী ফখরুদ্দিন মাহমুদ সিদ্দীকি এবং পরিচালক ও সিওও মোঃ রায়হান উদ্দিন সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন