০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:১৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ওয়াহিদুল করিম বাবুলের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
ওয়াহিদুল করিম বাবুলের ইন্তেকাল ওয়াহিদুল করিম বাবুল


প্রবীন প্রবাসী, কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের সাবেক জাতীয় ক্রীড়াবিদ এবং ব্যাংকার ওয়াহিদুল করিম বাবুল আর নেই (ইন্নালিল্লাহে.. রাজেউন)। তিনি গত ২৭ মার্চ দুপুরে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সাংবাদিক নাসিমুন নাহার নিনি এবং একমাত্র কন্যা সন্তান সেমন্তী ওয়াহিদ, আত্মীয়- স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, তিনি প্রায় এক বছর ধরে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুম ওয়াহিদুল করিম বাবুলের নামাজে জানাজা গত ২৮ মার্চ বাদ মাগরিব এস্টোরিয়ার আল আমিন মসজিদে অনুষ্ঠিত হয়। তার জানাজায় নিউইয়র্কের সাংবাদিকসহ কম্যুনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে গত ২৯ মার্চ তাকে লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

উল্লেখ্য, ওয়াহিদুল করিম বাবুল ১৯৯০ সাল থেকেই এস্টোরিয়ায় থাকতেন।

শেয়ার করুন