১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০৪:২৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৩
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বিক্ষোভ শহীদ উদ্দিন চৌধুরীর মুক্তিতে বিক্ষোভ


বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাবেক ছাত্রদলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন এ্যানীকে বর্তমান সরকার গ্রেফতার করেছে। সেই সঙ্গে তার ওপর অমানষিক নির্যাতন করা হয়। শহীদ উদ্দিন এ্যানীর নিঃশর্ত এবং অবিলম্বে মুক্তির দাবিতে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুক্তি পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং পরিচালনা করেন আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, পারভেজ সাজ্জাদ, দেওয়ান কাওসার, আমানত হোসেন আমান, রহিমুল ইসলাম প্রিন্স, সালাউদ্দিন রুবেল, শাহবাজ আহমেদ, বাদল মির্জা, সৈয়দা মাহমুদা শিরিন, রিয়াজ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নিঃশর্ত এবং দ্রুত মুক্তির আহ্বান জানান। তারা বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সরকার প্রতিহিংসার বসবর্তী হয়ে গ্রেফতার করেছে। জনাব এ্যানী বর্তমান সরকারের আতঙ্ক। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানান। তারা বলেন, দেশের সংবিধান অনুযায়ীই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার রয়েছে। অনুষ্ঠানে বক্তারা শেথ হাসিনার পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে নেতাকর্মী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির অন্যান্য গ্রেফতারকৃত নেতাদের পোস্টার নিয়ে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন