০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতায় চলাফেরার নির্দেশনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতায় চলাফেরার নির্দেশনা


মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য অতিরিক্ত সতর্কতা জারি করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিৎ।


নিজস্ব ওয়েবসাইটে আপডেট করা ওই নির্দেশনায় বাড়তি সতর্কবার্তার কথা বলা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক কালের অপরাধ, সন্ত্রাস ও অপহরণের হালনাগাদ তথ্যর ভিত্তিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান করা হচ্ছে।


সেখানে আরও বলা হয়েছে, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরও বাড়বে। এ অবস্থায় বাংলাদেশে সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।

শেয়ার করুন