১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস বিফিংয়ে আইয়ুব আলীর বাড়িতে হামলা প্রসঙ্গ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস বিফিংয়ে আইয়ুব আলীর বাড়িতে হামলা প্রসঙ্গ ম্যাথিউ মিলার


ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর  হামলায় যুক্তরাষ্ট্র বলেছে- গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত ১৭ জুলাই সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ব্রিফিংয়ে উঠে আসে গত ১২ জুলাই বুধবার নিউ ইয়র্কে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের সঙ্গে কিছু বিক্ষোভকারীর বচসার কথাও। এরপর তাদের একজনের বাড়িতে হামলা হয়। এ বিষয়েও মন্তব্য করেছেন ম্যাথিউ মিলার। হিরো আলম প্রসঙ্গে তিনি বলেছেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, আশা করবো বাংলাদেশ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আমরা পরিস্থিতির দিকে অব্যাহতভাবে নজর রাখছি। শামীম ওসমান এমপি প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। 

মিলারকে প্রশ্ন করা হয়, গত ১২ জুলাই বুধবার রাতে নিউ ইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় একজন এমপি’র সামনে বিক্ষোভ করেছেন বিরোধীদলীয় কিছু কর্মী। কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশে তাদের একজনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ক্ষমতাসীন দল ওই হামলা ফেসবুকে লাইভ দিয়েছে। তাতে তারা দেখিয়েছে, দেশের বাইরে থেকে যারা কথা বলছে, তাদের ওপর তারা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে কেউ যদি কথা বলেন অথবা প্রতিবাদ করেন অথবা সরকার দলের বিরুদ্ধে যুক্তিতর্ক দেখান- তাহলে দেশে তাদের বাড়ি নিরাপদ নয়। এর প্রেক্ষিতে আপনার দৃষ্টিভঙ্গি কি? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার একটিই বাক্য ব্যবহার করেন। বলেন, আবারো আমি শুধু বলবো, আপনি যে ধরনের সহিংসতার কথা উল্লেখ করেছেন, গণতান্ত্রিক নির্বাচনে তার কোনো স্থান নেই।

শেয়ার করুন