১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


এশিয়ান আমেরিকান চেম্বারের সম্মাননা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২২
এশিয়ান আমেরিকান চেম্বারের সম্মাননা অতিথি এবং সম্মাননাপ্রাপ্ত কয়েকজন


 যুক্তরাষ্ট্রে এশিয়ানভুক্ত দেশগুলোর ব্যবসায়ী নেতাদের সংগঠন এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স’র ভিশন টু রিয়েলটি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন শুক্রবার নিউইয়র্কের ওয়াল্ড ফেয়ার মেরিনাতে আয়োজিত “ভিশন টু রিয়েলটি” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট জয় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক ও নিউজার্সির ফোর্ট অথারিটির প্রধান নির্বাহী হার্স প্যারেস, নিউইয়র্ক সিটি মেয়রের ডেপুটি কমিশনার দিলিপ চোহান, নিউইয়র্কে মূলধারার নেতা মোর্শেদ আলম, নিউইয়র্কে বাংলাদেশী ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, এসেম্বলীম্যান প্রার্থীস্টিভেন, আবদুল রহমান, এটর্নী ব্র্যান্ট ও লরি,  বাংলাদেশী আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি আমিন বাবু, সংগীত শিল্পী ও সঞ্চালক আলিয়া ফেরদৌসী, ট্রান্সফোটেক একাডেমির সিইও শেখ গালিব রহমান, শিল্পকলা একাডেমি ইউএস’র সভাপতি মনিকা রায় চৌধুরি, এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি জাবেদ উদ্দীনসহ নিউইয়র্কে এশিয়ানভুক্ত দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা। 

অনুষ্ঠানে নিজ নিজ কমিউনিটির সেবায় অবদানের জন্য বাংলাদেশী, চাইনিজ, ফিলিপাইন, কোরিয়ান ও ইন্ডিয়ান কমিউনিটির ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন