০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৩
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া


স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেজন্য তিনি এসেছেন।”

গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপ্রাসন রওনা হওয়ার সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন,  মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, যুব দলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, ইছহাক সরকার, মহানগর বিএনপি দক্ষিনের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।


এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন চিকিতসাধীন আছেন।

৭৭ বছর বয়েসী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভোগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা‘য় চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে তার চিকিতসা চলছে।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।


শেয়ার করুন