০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ওমরা প্যাকেজ জিতে নেন মুসল্লি তোফায়েল আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
ওমরা প্যাকেজ জিতে নেন মুসল্লি তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ


নিউইয়র্ক ঈদগাহের ঈদুল ফিতরের আগেই ঘোষণা দিয়েছিল এখানে যেসব মুসল্লি নামাজে অংশ নেবেন তাদের মধ্যে লটারির ব্যবস্থা রাখা হয়েছে। যে মুসল্লি লটারি জয় করবেন তাকে ওমরাহ পালনের প্যাকেজ দেওয়া হবে। নিউইয়র্ক ঈদগাহের ঈদের সবক’টি জামাতে অংশ নেয়া মুসল্লিদের লটারির টিকেট দেওয়া হয় এবং নামাজ পড়েই তারা স্পন্সরের দেওয়া এই র‌্যাফেল ড্রর ফ্রি ওমরা হজের প্যাকেজটি পেতে ফরম পূরণ করে নির্ধারিত বক্সে জমা রাখেন। নামাজ শেষে আকর্ষণীয় এই ড্রটি অনুষ্ঠিত হয় ৭৬ স্ট্রিট/৩৭ অ্যাভিনিউতে অবস্থিত স্পন্সর মাইডক ও থেরাডাইনামিকের অফিসে। সে সময় সেখানে ছিল উৎসুক মুসল্লিদের ভিড়। স্পন্সর অফিসের একজন কর্মকর্তা লটারির নামটি তুললে তাতে ভেসে ওঠে তোফায়েল আহমদের নাম। সঙ্গে সঙ্গেই সেখান থেকে তাকে ফোন কল করে তার বিজয়ী হওয়ার সংবাদটি জানিয়ে দেন কোম্পানির প্রধান কর্মকর্তা। তোফায়েল আহমেদ জ্যাকসন হাইটসের বাসিন্দা এবং প্রতি বছরই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে তিনি যোগ দেন নিউইয়র্ক ঈদগাহের ঈদ জামাতে। নিউইয়র্ক ঈদগাহের ঈদ ব্যবস্থাপনায় তিনি মুগ্ধ হয়েই প্রতি বছর ঈদের নামাজ পড়তে আসেন নিউইয়র্ক ঈদগাহে। তার বিজয়ী নম্বর ছিল ০০৭।

শেয়ার করুন