১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


খোঁজ নেই
দলিলুর রহমান
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
খোঁজ নেই


সে তো নেই খুঁজে লাভ নেই

পাবে না কোথাও

খবরে নেই, টেলিফোনে নেই, বাড়িতে নেই

দেখেছিলাম একবার অনুতাপে সদাসন্ত্রস্ত

তিলে তিলে নিজেকে করেছে ধ্বংস

উত্কট চিত্কার শুনেছিলাম একবার

ঝড়ো বাতাসে সেই যে ভোরে কোথায় গেল

কোনো প্রাসাদকুক্কুটির অদৃশ্য সুতার টানে

নিজেকে দিলো বুঝি নিেেপ নরক কুণ্ডে

সংকল্প ছিল সোনা হবে সৃষ্টির আলিঙ্গনে

খাঁটি সোনা হয়ে বেঁচে থাকবে চিরকাল।


কি হলো তার এ জটিল অসহায় ধরায়

কোন মূঢ়তায় অচিন্তনীয় ভুলের পাপে পিষ্ট হলো 

কোন গন্ধগোকুলিনির পাথরে আত্মার নিষ্পেষণে

এখন কিছু নেই সম্মুখে তার

সদা ডাকে স্থবির মরণ

ভয়াল স্বপ্ন ডাকে অতল গহ্বরে

উপরে ঝুলছে ফাঁসিকাঠ

বিছানায় বৃশ্চিক কীট

চারদিকে আওয়াজ বাজে

শকুনের সাপের নেউলের

জগতের সব জঞ্জাল ছেড়ে

মনোজগতের কোন গভীর তন্দ্রায়

সে ঘুমিয়ে গেল তাকে

আর জাগানো গেল না।

শেয়ার করুন