০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এলডিপির মানববন্ধনে নেতৃবৃন্দ
সরকারের হাতে বিরোধীদলের নেতাকর্মী নিরাপদ না
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২২
সরকারের হাতে বিরোধীদলের নেতাকর্মী নিরাপদ না আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা/ছবি সংগৃহীত


রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা গ্রেফতারের প্রতিবাদে এলডিপির মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধীদলের কোনো নেতাকর্মী নিরাপদ নয়। তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই।

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা ও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে থানার ভেতরে গিয়ে আশ্রয়নেওয়ার পরও তাকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দলটি। 

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। 

নেতৃবৃন্দ আরো বলেন, ড. রেদোয়ান আহমেদের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার উপর হামলা করেছে। জীবন রক্ষার্থে নিজে থানায় গিয়ে আশ্রয় নেওয়ার পরও তাকে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়েছে। তারা আরও বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারি সরকারের পতন এখন সময়ের দাবি।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহান, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্য সচিব অবাক হোসেন রনি ও কেন্দ্রীয় এলডিপির সদস্য সোলায়মান প্রমুখ।




শেয়ার করুন