০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাংবাদিক মাসুদ হাসান খানের সাথে আড্ডা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
সাংবাদিক মাসুদ হাসান  খানের সাথে আড্ডা


বিবিসি বাংলা বিভাগের সিনিয়র প্রডিউসার মাসুদহাসান খান জমজমাট আড্ডায় দারুণ সময় কাটালেন নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে। প্রায় চার যুগের বন্ধু ও ডেইলি নিউজ পত্রিকার সহকর্মী ও লেখক-সাংবাদিক লেখক আকবর হায়দার কিরণ তাকে সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে অভ্যর্থনা জানান। মাসুদ হাসান খান বিবিসিতে যোগ দেয়ার আগে আকবর হায়দার কিরন ঢাকায় বিবিসির একজন বিশেষ স্ট্রিংগার ছিলেন বেশ কয়েক বছর। মাসুদ হাসান খান এবার বিশেষভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে এখন নিউইয়র্কে অবস্থান করছেন। এর আগে গেলোবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকালে কভারেজ করতে তিনি এখানে এসেছিলেন। তখন নির্বাচন নিয়ে ক’জন বাংলাদেশি আমেরিকানদের নিয়ে বিশেষ বিবিসি লাইভ করেছিলেন যার ভিউ হয়েছিলো কয়েক মিলিয়ন। অংশগ্রহণ করেছিলেন আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ, আবিদ রহমান ও নিহার সিদ্দিকী।

মাসুদ হাসান খান ও তাঁর স্ত্রীসহ নৈশভোজ ও প্রাণবন্ত আড্ডায় সময় কেটেছে জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রের রেস্তোরাঁ ইত্যাদিতে। তার আগে ছিলো ডাইভারসিটি প্লাজায় দাঁড়িয়ে ম্যারাথন আড্ডা। ডিনারের পর আরেকটি পর্ব ছিলো জ্যাকসন হাইটসের সুপরিচিত ডিজাইনার আর্টিস্ট ও এলাকাবাসি ক্লাবের সভাপতি সাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে। মাসুদ হাসান খানকে নিয়ে স্মৃতিময় কাটালেন যাঁরা তাঁদের মধ্যে ছিলেন মিনহাজ আহমেদ, আবিদ রহমান, মাইন উদ্দিন আহমেদ, শিব্বীর আহমেদ, আইরিন রহমান ও রেশাদ খান।

এই জ্যাকসন হাইটসে বিশেষ সময় কাটিয়েছিলেন বিবিসির কিংবদন্তি সিরাজুর রহমান তাঁর স্নেহধন্য ও সহকর্মী আকবর হায়দার কিরনের সাথে। দশ বছর আগে তিনি নিউইয়র্কে এসেছিলেন এবিসি সম্মেলনে। সিরাজ ভাই ও ভাবীকে নিয়ে আলাউদ্দিন রেস্তোরাঁয় খাইয়ে, জ্যাকসন হাইটসের রাস্তায় হেঁটে বেড়ানো স্মৃতি হয়ে আছে।


শেয়ার করুন