০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


নিউমার্কেটের ঘটনা নিয়ে মির্জা ফখরুল
শিক্ষার্থী ও ব্যাবসায়ী সংঘর্ষ ঘটনা প্রমান করে দেশে সরকার নেই
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
শিক্ষার্থী  ও ব্যাবসায়ী সংঘর্ষ  ঘটনা প্রমান করে দেশে সরকার নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি/সংগৃহীত


নিউ মার্কেট দুর্ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো আসলে দেশে কোনও সরকার নেই। এ সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারের পরিণত হয়েছে এবং তারা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

মির্জা ফখরুল বলেন, তাদের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ না করার- কোন পদক্ষেপ নেয়নি, উপরন্ত তাদের কর্মকর্তারা যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যে তারা কোন পক্ষে ছিলেন না এমনই। এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। পুুলিশের নীরব ভূমিকা পালন করে সংঘর্ষ বাড়িয়ে দেওয়ায় সহযোগিতা করেছে। পুলিশের জন্য দায়ী ওই ঘটনায় দুজন মারা গেছেন। তার জন্য তারাই দায়ী। 

বৃহস্পতিবার  জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতে যে তিনি এ কথা বলেন। মহাসচিব বলেন , প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের অপরাধ কী? তারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের যে লক্ষগুলো ছিল। সে সমস্ত লক্ষগুলোকে ধুলিস্যাৎ করে দিয়ে আজকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

 তিনি বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে থেকে প্রমাণিত হয় যে- তাঁরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে একটি দেশকে পরিচালনা করতে। একটা সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে এবং সত্যিকার অর্থে একটি গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। 


শেয়ার করুন