১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:৫১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


উন্নয়ন বেকার যুবকের কান্না থামাতে পারছে না- ফজলে হোসেন বাদশা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৩
উন্নয়ন বেকার যুবকের  কান্না থামাতে পারছে না-  ফজলে হোসেন বাদশা


“দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবকের কান্না থামাতে পারছে না। যে উন্নয়ন তরুণ-যুব সমাজের বুকে আশা জাগাতে পারে না, তা তাদের কাছেও টানে না।”-বললেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  ফজলে হোসেন বাদশা। 

বাংলাদেশ যুব মৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীয় ঢাকার তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে  বাদশা আরো বলেন,“ দেশের কোটি কোটি যুবকের বুকে হাহাকার তুলে, সাধারণ মানুষকে বঞ্চিত করে তথাকথিত উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সে উন্নয়ন দিয়ে জনগণের কি হকে? তাই সারাদেশের যুব সমাজের অধিকার আদায়, কর্মসংস্থান ও সাধার মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার দায়িত্ব যুব মৈত্রীকেই নিতে হবে।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামের দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আজ শাসকগোষ্ঠীর মাথার ভার হয়ে গেছে। আমরা বেইমান,মির্জাফর নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।”

বাংলাদেশের যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণষ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাদাকাত হোসেন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়, সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, যুব মৈত্রীর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মীর ফিরোজ আলম প্রমুখ।


শেয়ার করুন