০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


অন্তত ৫দিন হচ্ছে ঈদ ছুটি
ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়লো
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৩
ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়লো


ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে দেয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেয়া হয়। এতে যুক্তি দেখানো হয়, যদি এবার ২৯টি রোজা হয় সেক্ষেত্রে শুক্র,শনি ও রবিবার এ তিনদিন ছুটি। এরমধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি। ফলে এ তিনদিনের আগের দিকে তাকালে দেখা যাবে বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের ছুটি।


তাহলে অফিস খোলা শুধু বৃহস্পতিবার (২০ এপ্রিল)। মন্ত্রী পরিষদ সার্বিক বিষয় চিন্তা করে ওই ২০ এপ্রিল বৃহস্পতিবারকে ছুটি হিসেবে ঘোষনা দিয়েছে। এতে করে বুধবার থেকে ছুটি শুরু তা চলবে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত। সোমবার (২৪ এপ্রিল) থেকে যথারীতি অফিস চালু হবে। এতে করে ছুটি হয়ে যাবে টানা ৫ দিন। আর যদি রোজা ৩০টা হয়, তাহলে ছুটি ৬ দিনে যেয়ে ঠেকবে। 

সব মিলিয়ে শবে কদর থেকেই মানুষ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হতে পারবেন। এর সুফলও দেখা হয়েছে। মানুষজন সহজেই সময় নিয়ে বাড়ীর পথে রওয়ানা হতে পারবেন। যানজট, বা রাস্তায় জ্যামটা কম লাগবে। সবার জন্য ঈদ যাত্রা সহজ হয়ে যাবে।  


শেয়ার করুন