০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:২৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সংবাদপত্রের বিরুদ্ধে মামলা স্বাধীন সংবাদ প্রকাশে হুমকি সৃষ্টি করবে- ডঃ কামাল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
সংবাদপত্রের বিরুদ্ধে মামলা স্বাধীন সংবাদ প্রকাশে হুমকি সৃষ্টি করবে- ডঃ কামাল


গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো: মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি শামসুজ্জামান এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন,মামলা দায়ের ও গ্রেফতার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার ভয়াবহ হুমকি সৃষ্টি করবে।


যৌথ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন কোন সংবাদ প্রকাশে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতে পারেন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা দায়ের করতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢালাও ভাবে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং রাতের অন্ধকারে বিশেষ প্রতিবেদক শামসুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া দেশে আইনের শাসনের পরিপন্থি। তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ দ্বারা এভাবে মামলা দায়ের ও গ্রেফতার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার ভয়াবহ হুমকি সৃষ্টি করবে।


তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলি বাক স্বাধীনতা ও স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে সেগুলি অবিলম্বে সংশোধনের আহ্বান জানান।


যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সংবাদকর্মীদের হয়রানী বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


শেয়ার করুন