০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২২
পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া দুর্দান্ত ক্যারিয়ারের এক সময় সর্বকালের সেরা ফুটবলার পেলে/ছবি সংগৃহীত


কিংবদন্তি ফুটবলার পেলে আর বেচে নেই। সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পেলে। তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয়ান এ ফুবটল যাদুকরের মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া। বিভিন্ন গ্রেট ফুটবলার, সংগঠক, বিভিন্ন সংগঠন পেলে মৃত্যুতে শোকবানী দিয়েছেন। 

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত পরাস্ত হলেন। 


হাসপাতালের বেডে পেলে/ছবি সংগৃহীত 


তার শারীরিক অসুস্থতার ক্রমাবনতির কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি এবার পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।  এর আগে গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। 

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। 


সাবেক ফিফা সভাপতি সেফ ব্লাটারের সঙ্গে েএকটি মুহুর্ত/ছবি সংগৃহীত 

শেয়ার করুন