০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:১৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বাইডেন
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করুন রাষ্ট্রদূতদের সামনে বক্তব্য রাখছেন জো বাইডেন


বার্ষিক ‘চিফ অব মিশন’ সম্মেলনের জন্য ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ১৩ জুন হোয়াইট হাউসে তাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন।

রাষ্ট্রদূতদের সামনে বক্তৃতা রাখতে গিয়ে বাইডেন বলেন, আমেরিকা আজকে কী করছে এবং আমেরিকা তার কাজটি কতোটা ভালোভাবে করছে তা ’পরবর্তী চার বা পাঁচ প্রজন্ম কেমন ধরনের হবে সেটি নির্ধারণ করতে চলেছে।’ হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে বলা হয়, গণতন্ত্রের কথা উল্লেখ করে বাইডেন তার দূতদের মানবাধিকারকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে বলেন, যাতে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি। এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে বাইডেন জানান, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে পুতিন যে নৃশংস যুদ্ধ চালাচ্ছেন তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের আত্মরক্ষায় সহায়তা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ’কারণ আমরা যদি এটা না করি, তাহলে কি হবে কল্পনা করুন। চিন্তা করুন। এটি রসিকতার কোনো বিষয় নয়।’ জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলা করা এবং পরবর্তী মহামারির জন্য আারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করতে বৈশ্বিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রসঙ্গ টানেন বাইডেন।

আজারবাইজানভিত্তিক বার্তা সংস্থা তুরান ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টের উক্ত বক্তব্যের সময় তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত ১৬ জুন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সব রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেন।

শেয়ার করুন