০৩ জুন ২০২৬, বুধবার, ০১:৫৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্ক মহানগর দক্ষিণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৩
নিউইয়র্ক মহানগর দক্ষিণের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, মোহাম্মদ রিপন মিয়া, জোহরা বেগম ও রেজবুল কবির, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জামালুর রহমান চৌধুরী, আজিজুল বারী তিতাস, কৃষিবিদ সোলাইমান, সাখাওয়াত আজাদ, জামাল হোসেন এবং মারুফ আহমেদ।

সভায় সর্বস্মতিক্রমে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলো-নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন ব্রুকলিনে বিএনপির কমিটি গঠনকল্পে প্রাথমিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা চার্চ ম্যাকডোনাল্ডের ৫০১ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে সন্ধ্যায়। ব্রুকলিনের মতবিনিময় সভার দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সোহরাব হোসেন ও এমলাক হোসেন ফয়সাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঅন্তর্জাতিক সম্পাদক উত্তর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনের সঙ্গে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সকলের অংশগ্রহণে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ৪ মার্চ। উক্ত বর্ধিত সভার ব্যাপক প্রস্তুতি নিয়ে সবাইকে অবহিত করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্যসচিব বদিউল আলম। সংক্ষিপ্ত ভার্চুয়াল আলোচনায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৭ মার্চ নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার আয়োজন করা হবে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি আরো সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখবে এমন আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভাপতির সমাপনি বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা সব নেতৃবৃন্দকে সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন