১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিজয় দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন আব্দুন নূর ভুইয়া


বিপুলসংখ্যক নেতা ও কর্মীর উপস্থিতিতে গত ১৯ ডিসেম্বর জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও মহান স্বাধীনতাযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 

সভায় বিভিন্ন বক্তা বিজয় দিবসের তাৎপর্য ও মহান স্বাধীনতাযুদ্ধের স্মৃতিচারণ করেন। সভায় বক্তারা একটি মহল জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, দলের কার্যক্রম থেকে বিরত রাখার প্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

সভায় বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, মাহবুবুর রহমান অনিক, এসএম ইকবাল, আব্দুল কাদির লিপু, আবুল কাসেম চৌধুরী, শক্তি গুপ্তা, উত্তম ডাকুয়া, হেলাল উদ্দিন, রুবেল আহমদ, রোজি ফাহিম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল।

শেয়ার করুন