১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিএনপি নিউজার্সি স্টেট নর্থের প্রতিবাদ সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
বিএনপি নিউজার্সি স্টেট নর্থের প্রতিবাদ সভা সভায় বক্তব্য রাখছেন সভাপতি সৈয়দ জুবায়ের আলী


ঢাকার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিএনপি অফিসে হামলা, খুন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের  প্রতিবাদে গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্সের হলরুমে নিউজার্সি স্টেট বিএনপি নর্থের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জয়নুল হক। 

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, সৈয়দ খালিদ আলী, কামরান হাদী, এবাদ চৌধুরী, এনাম চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন, যুগ্ম সম্পাদক মুজিবুল ইসলাম, আবুল কালাম আজাদ খান, স্বেচ্ছাসেবক সম্পাদক মাসুম চৌধুরী, বিএনপি নেতা ফরিদ পাঠান, আবুল খায়ের, রেজোয়ান আহমদ, কুতুব উদ্দিন, আলমগীর কবির শামিম, সিরাজুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওত করেন সৈয়দ খালিদ আলী।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুর, নেতাকর্মীদের নির্যাতন, বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দের গ্রেফতার ও ঢাকা বিভাগীয় সমাবেশকে ভ-ুল করার ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, জুলুম-নির্যাতন করে কোনো দেশে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারও ঠিকে থাকতে পারবে না। তারা অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন