১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:৩০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নয়াপল্টনের ঘটনায় বিএনপি’র নিন্দা
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী বিএনপির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী বিএনপির


 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরী ভার্চুয়াল সভার অনুষ্টিত হয়েছে। সভায় আজ দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা ও গণ-গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তি বলা হয়-  

‘আজ দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের বর্বরোচিত হামলা, হত্যা, গণ-গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় বিনা উস্কানিতে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক, অযাচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণ, হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম,


পুলিশ ভ্যানে তুলে নেয়া হচ্ছে রিজভীকে/ছবি সংগৃহীত 


সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেফতার, হয়রানী, আহত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার  ( ৮ ডিসেম্বর ২০২২,) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দলের সকল মহানগর ও জেলায় উক্ত কর্মসূচী যথাযথ ভাবে পালন করার আহবান জানানো হয়।’

সভায় অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে পুলিশ প্রশাসনের প্রতি হামলা, গুলি, দমন-নিপীড়ন, গ্রেফতার ও হয়রানী বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে পুলিশ প্রশাসনের প্রতি হামলা, গুলি, দমন-নিপীড়ন, গ্রেফতার ও হয়রানী বন্ধের আহ্বান জানানো হয়।



আটক করে নিয়ে যাওয়া হচ্ছে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে/ছবি সংগৃহীত 


উল্লেখ্য, আজ ৭ ডিসেম্বর ২০২২ তারিখ, বুধবার, রাত ৮ টায় বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির জরুরী ওই সভায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। 


শেয়ার করুন