০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:১৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


কুমিল্লায় আলোচিত তনু হত্যা মামলায় নতুন মোড়
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
কুমিল্লায় আলোচিত তনু হত্যা মামলায় নতুন মোড় তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ


বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত তনু হত্যা মামলা নতুন করে আলোচনায় চলে এসেছে। ২০১৬ সনের ২০ মার্চ সংঘটিত এক ঘটনায় তনুকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু সে থেকে ওই মামলা হালে পানি পায়নি। ঘটনায় প্রকাশ, দীর্ঘদিন পর কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলাটি নতুন মোড় নিচ্ছে। মামলা দায়েরের ১০ বছর পর গত ৬ এপ্রিল তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম ওইদিন সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির হলে তাকে এ নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। আদালতে তদন্তের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হবে। তবে এখনই চার্জশিট হচ্ছে না বলেও এ কর্মকর্তা জানান।

দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও এখনো হত্যাকারী শনাক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন। তিনি বলেন, মেয়ে হত্যার ১০ বছর পার হয়ে গেছে। অসংখ্যবার বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি। নতুন সরকারের কাছে দাবি অন্তত মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই। এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস-সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন