০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে - ড. কামাল হোসেন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২২
দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে - ড. কামাল হোসেন


ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলি দেশের কিছু সংখ্যক দূর্নীতিবাজ ও স্বার্থন্বেষী মহলের জন্য আজ বিসর্জন হতে চলছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে দলীয়করণের সুযোগ নিয়ে বিপুল পরিমান অর্থ যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে সরকার কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আর্থিক খাতে এসব দূর্নীতিগ্রস্থদের বিচারহীনতা ক্রমাগত অর্থপাচার, লুটপাট আজ মহামারী আকার ধারণ করছে।  সরকারের উচ্চপর্যায় থেকে যেখানে দূর্ভিক্ষের আশংকা প্রকাশ করা হচ্ছে সেখানে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা জাতির জন্য দূর্ভাগ্যজনক। দূর্নীতি ও লুটপাটের রিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।


তিনি বলেন, অবিলম্বে এসব চিহ্নিত দূর্নীতিবাজ, অর্থপাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নিতে ব্যর্থ হলে দেশে মারাত্মক অর্থনৈতিক সংকট তৈরী হবে।


ড. কামাল হোসেন আরো বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সমৃদ্ধ ও অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে।


আজ ১ ডিসেম্বর সকাল ১১ টায়, গণফোরামের উদ্যোগে সদস্য সংগ্রহ/ নবানয় কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, এড.এসএম আলতাফ হোসেন, মোশতাক আহমদ, শাহ নূরুজ্জামান, শফিউর রহমান খান, মো. ইয়াসিন প্রমূখ।


দেশব্যাপী ডিসেম্বর-জানুয়ারী গণফোরাম সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ঘোষণা করা হয়।


শেয়ার করুন