০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:১৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সাফ চ্যাম্পিয়ন নারী দল খোলা ছাদে দোতালা বাসে বিমানবন্দর টু ফুটবল ফেডারেশন
এভারেষ্ট বিজয়ীরা এখন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২২
এভারেষ্ট বিজয়ীরা এখন ঢাকায়


ফুটবলে কাংখিত লক্ষে যেতে পারছিলনা বাংলাদেশ। সেখানে নারী ফুটবল দলের সাফে চ্যাম্পিয়ন হওয়াটাকে অনেকেই এভারেষ্ট বিজয়ের সঙ্গে তুলনা করেছেন। স্বাগতিক নেপালকে হারিয়ে ওই যোগ্যতা অর্জন সত্যিকার অর্থেই এভারেষ্ট বিজয়ের মতই। আজই দলটি দেশে ফিরল। এদের বরন করতে বিমানবন্দরে রাখা হয়েছে খোলা ছাদের বাস।

বিআরটিসি দোতালা বাসের ছাদ সরিয়ে বিষেশভাবে ব্যাবস্থা করে খেলোয়াড়দের বিমানবন্দর থেকে রিসিভ করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক পরিদর্শন করে পৌছানোর কথা ফুটবল ফেডারেশন, মতিঝিলে। 

এর আগে ঢাকা বিমান বন্দরে বীরোচিত সংবর্ধনা দেয়া হয় সাফ জয়ী নারী ফুটবল দলকে। বিমান বন্দরে অবতরণের পর গোটা দলকে কেক খাইয়ে ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।  কেক কেটে অধিনায়ক সাবিনা,  কোচ ছোটন,  ওমেন উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনকে এ সময় কেক খাইয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

এর পর তাদের পরিয়ে দেয়া হয় ফুলের মালা। এর আগে কাঠমান্ডুর বিমান বন্দরে পৌঁছানোর পর থেকে মেয়েরা উদগ্রীব হয়েছিল দেশে ফেরার জন্য। বিমানে উঠার পরেই তাদের মধ্যে উচ্ছ্বাস ছড়েয়ে পড়ে। বিমানে বারবার ঘোষণা আসতে থাকে,  শিরোপা জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে জানাই আন্তরিক অভিনন্দন। সঙ্গে সঙ্গে মেয়েরা হাততালি দিয়ে উচ্ছ্বাস জানতে থাকে। স্থানীয় সময় দুপুর সোয়া একটায় কাঠমান্ডুর ত্রিভুভন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ বিমানটি।  চলন্ত বিমানেই তাদের মিস্টিমুখ করায় বিমান কর্তৃপক্ষ। এই সময় বিমানের ক্রুরাও মেয়েদের সংগে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে।

বাংলাদেশ সময় দুপুর ঠিক ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্দর্জাতিক বিমানবন্দরে অবতরণের সংগে সংগেই আরেক দফা উচ্ছ্বাসে ফেটে পড়ে সাফ বিজয়ী নারী ফুটবল দলের সদস্যরা। 

বিমানবন্দরে নারী দলকে স্কট দিয়ে নিয়ে আসা হয় ভিআইপি লাউঞ্জে। সেখানেই তাদের বরন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এরপর ছাদ খোলা বাসে করে বিমানবন্দর থেকে যাত্রা করে সাফ চ্যম্পিয়নরা। এই সময় রাস্তার দুই পাশে দাড়িয়ে  পতাকা নেড়ে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের অভিনন্দন জানায় ফুটবল অনুরাগীরা।


শেয়ার করুন