০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:৫৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মির্জা ফখরুলের পর ও মির্জা আব্বাস ও চিকিতসার জন্য সিঙ্গাপুরে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৩
মির্জা ফখরুলের পর  ও  মির্জা আব্বাস ও চিকিতসার জন্য সিঙ্গাপুরে


চিকিতসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে তার সহধর্মিনী আফরোজা আব্বাসসহ দুই ছেলে রয়েছেন।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম  গণমাধ্যমে বলেন, ‘‘ উনার শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেয়ায় চিকিতসকদের পরামর্শে এবং নিয়মিত হেলথ চেকআপ অংশ হিসেবে  সিঙ্গাপুর গেছেন।”


সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপিটালে চিকিতসা নেবেন বলে জানান তিনি। 


রফিক জানান, আফরোজা আব্বাসও ফলোআপ চিকিতসা নিতে সিঙ্গাপুর গেছেন। গত বছর মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে চিকিতসকদের পরার্শক্রমে সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিতসার জন্য সিঙ্গাপুর গেছেন। প্রতিবছরই তিনি ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারির  ফলোআপ চিকিতসার জন্য সিঙ্গাপুর যান।



শেয়ার করুন