০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


পেট্রোবাংলা এবং কোম্পানিগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবসর শূন্যতা সৃষ্টি করবে নাতো?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
পেট্রোবাংলা এবং কোম্পানিগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবসর শূন্যতা সৃষ্টি করবে নাতো?


গ্যাস অতিমারি থেকে উত্তরণের সময়ে অবসরে যাচ্ছে পেট্রোবাংলার বেশ কয়েকজন জ্যৈষ্ঠ কর্মকর্তা। পেট্রোবাংলার পরিচালক এবং বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ এ সংখ্যা কমপক্ষে ৮-১০ জন। এমনিতেই পেট্রোবাংলা এবং কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ দক্ষ কর্মকর্তা সংখ্যা সীমিত। অভিযোগ আছে অনেক ক্ষেত্রে কোম্পানির দক্ষ, অভিজ্ঞ যোগ্য কর্মকর্তদের সঠিক মূল্যায়ন না করে পেট্রোবাংলা থেকে তাদের উপর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মকর্ত চাপিয়ে দেয়ায় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারিদের মাঝে হতাশা আর ক্ষোভ বিরাজ করছে। 

অনেক যোগ্য কর্মকর্তা কর্ম স্পৃহা হারিয়ে ফেলেছে। গ্যাস সেক্টরে তীব্র সঙ্কট মুহূর্তে বাপেক্স, বিজিএফসিএল, এসজিএফএল, জিটিসিএল, তিতাস গ্যাস, বিজিডিসিএল, কেজিডিসিএল, জেজিডিএসএল, পিজিসিএল এক কথায় উৎপাদন, সঞ্চালন, বিতরণ সব কোম্পানির কার্যক্রমে এখন অনেক চ্যালেঞ্জ। সেক্টরের কারিগরি কার্যক্রম সমন্বয়, প্রকল্পগুলো বাস্তবায়ন, আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সঙ্গে উৎপাদন বন্টন চুক্তি ব্যবস্থাপনা, এলএনজি আমদানি ব্যবস্থাপনার জন্য পেট্রোবাংলার পরিচালক পদায়নে যোগ্য, অভিজ্ঞ দক্ষ কর্মকর্তা পদায়ন অপরিহার্য। এ কাজগুলো নির্মোহ করতে হবে।

সেক্টরে বেশ কয়েকজন যোগ্য দক্ষ কর্মকর্তা আছে। এদের যথাযথ মূল্যায়ন করে যথাস্থানে দায়িত্ব দিয়ে স্বাধীন ভাবে কাজের সুযোগ দিলে পরিস্থিতি পাল্টে যাবে। আশা করি সরকার যেন নিরপক্ষভাবে মেধার ভিত্তিতে পদায়ন করে গ্যাস সেক্টরের কার্যক্রম বেগবান করে।

যদিও একসঙ্গে এতো অধিক সংখ্যার জ্যেষ্ঠ কর্মকর্তার অবসর স্বাভাবিক বিবেচলায় শূন্যতা সৃষ্টি করার অসংখ্যা থাকে। তবে সচেতন থেকে সঠিক পেশাদারদের সঠিক স্থানে পদায়ন করা হলে সঙ্কট গভীর হবে না এটাও ঠিক।

শেয়ার করুন