০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


প্রবাসী মহিউদ্দিন খানের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
প্রবাসী মহিউদ্দিন খানের মৃত্যু স্ত্রী ও সন্তানদের সাথে মহিউদ্দিন খানের এই ছবি এখন কেবলই ম্মৃতি


প্রবাসের জনপ্রিয় চ্যানেল টাইম টেলিভিশনের সংবাদ উপস্থাপক তামান্না মৌ-এর স্বামী মহিউদ্দিন খান (৪৬) আর নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা গেছে, দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর গত ২৭ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, মহিউদ্দিন খান একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন সম্মানিত। আর পারিবারিক জীবনে ছিলেন একজন স্নেহশীল স্বামী ও আপনজনদের নির্ভরতার প্রতীক।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সংবাদ উপস্থাপক তামান্না মৌ ও তার পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ২৮ জুলাই পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরদিন তার লাশ পারিবারিক গোরস্তানের দাফনের জন্য তার দেশের বাড়ি টাঙ্গাইল পাঠানো হয়।

মহিউদ্দিন খানের ইন্তেকালে টাইম টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বিভিন্ন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তার সহধর্মিণী তামান্না মৌ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য, শক্তি ও মানসিক প্রশান্তি দান করুন।

শেয়ার করুন