০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


“জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যাংশন থাকবে”
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
“জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যাংশন থাকবে” মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে কথা বলেছেন এ মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাস/ছবি সংগৃহীত


“র‌্যাবের স্যাংশনের ( নিষেধাজ্ঞা )  বিষয়ে, আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। স্যাংশন  এখনও বহাল আছে। জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যাংশন  থাকবে।” কথাগুলো বলেছেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার ঢাকায় বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে কথা গুলো বলেছেন এ রাষ্ট্রদূত।

‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও এর সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার উপর ২০২১ সালের ১০ ডিসেম্বর স্যাংশন ( নিষেধাজ্ঞা ) দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সে থেকেই সরকারের পক্ষ থেকে এ স্যাংশন তুলে নেয়ার ব্যাপারে অনেকবার প্রশ্ন তোলা হয়। কিন্তু বার বার মার্কিনীদের পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। এ অনুষ্ঠানেও পিটার হাস যা বলেছেন সেটাও অনেকটাই পুরানো কথাই। তবে প্রসঙ্গটা উঠে আসে র‌্যাবের সাবেক মহাপরিচালক পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি র‌্যাবের বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর নামও যেহে তু সেই স্যাংশনের তালিকায় রয়েছে।

বৃহস্পতিবার  মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে আইজিপির ওই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্যাংশন  শিথিল হল কি না- জানতে চাইলে রাষ্ট্রদূত পিটার হাস নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আগের মত থাকার কথা জানিয়ে বলেন, “আমরা আগেই ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় এবং প্রকাশ্যে বলেছি, কাউকে শাস্তি দেওয়ার জন্য এসব স্যাংশন নয়। আচরণের পরিবর্তনের চিন্তা থেকেই সেগুলো আরোপ করা হয়েছে।

“সুতরাং, আমরা আগের ঘটনাগুলোর জন্য জবাবদিহিতা চাচ্ছি এবং সংস্কার চাচ্ছি, যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে।”

স্যাংশনর পর র‌্যাবের বিরুদ্ধে ওঠা ‘অপরাধের’ অভিযোগের ঘটনা কমে আসার কথা তুলে ধরে অপর এক প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, “আমরা দেখেছি, গত বছর স্যাংশন আরোপের পর থেকে রিপোর্টেড অপরাধের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। এটা খুব ভালো দিক।”

“আমরা দেখতে চাই কোনো ঘটনা ঘটবে না বা কোনো রিপোর্ট। তবে, এটা খুবই ভালো ইংগিত যে, সংখ্যা কমে এসেছে এবং কেউ কেউ বলেছেন, নাটকীয়ভাবে কমেছে।”

অতিরিক্ত কোনো স্যাংশন  আরোপের চিন্তা যুক্তরাষ্ট্রের নেই জানিয়ে পিটার হাস বলেন, “আমরা এমন কোনো পর্যালোচনা করিনি, অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞার বিবেচনার অথবা নতুন  স্যাংশন আরোপের চিন্তা প্রসঙ্গে।”

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।


শেয়ার করুন